মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার মাদক ব্যবসায়ী সজিব মিয়া (২৫) কে ২৮ শে মার্চ রোজ শনিবার ভোর রাত আনুমানিক ১’২০ মিনিটে নিজ এলাকা থেকে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের মতিউর রহমানের ছেলে সজিব মিয়া দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসার সাথে জড়িত আছে। পাশ্ববর্তী সুনামগঞ্জের শাল্লা থানার কিছু ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে সে ঐ ব্যবসা করে আসছিল।
খালিয়াজুড়ি থানার এস আই মন্জুর রহমান বলেন গোপন সূত্রের ভিত্তিতে তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে ঐ দিন তাকে নিজ এলাকা থেকে ইয়াবাসহ আটক করে থানা নিয়ে আসা হয়।
খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন,অত্র থানার এস আই মন্জুর রহমান ও তার পুলিশ বাহিনীর সদস্য দ্বারা আটককৃত মাদক ব্যবসায়ী সজিব মিয়ার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ২৮ শে মার্চ তারিখে মামলা করা হয়েছে, মামলা নং ১৬, বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারা তাকে নেত্রকোনা সদর কোর্ট প্রেরণ করা হয়েছে।
খালিয়াজুড়ি উপজেলাকে মাদক মুক্ত করার জন্য আমাদের এ রকম অভিযান নিয়মিত চালু থাকিবে।

