রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
বহু প্রতীক্ষিত খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। সমিতির ১৪টি গুরুত্বপূর্ণ পদে চারটি প্যানেলের মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ নির্বাচনে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল থেকে সভাপতি পদে মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ, সহ-সভাপতি পদে মোঃ মহসিন চৌধুরী ও মোঃ মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মোল্লা মশিয়ুর রহমান নান্নু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া যুগ্ম সম্পাদক পদে এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক পদে জয়দেব কুমার সরদার এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুন নাহার নাজমুন নেছা জেবা প্রতিদ্বন্দ্বী। সদস্য পদে রয়েছেন মোঃ আশিকুজ্জামান, নারায়ন কুমার মন্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাশ, শেখ সোহান ইসলাম, মোঃ শাহাজাহান ঠাকুর ও শকিরা ফেরদৌস রিমি।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেল থেকে সভাপতি পদে মোঃ আবুল খায়ের, সহ-সভাপতি পদে মোসাঃ খুরশিদা সুলতানা ও মুহঃ আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক পদে শেখ জাকিরুল ইসলাম জাকির প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুগ্ম সম্পাদক পদে মোঃ মনিরুল ইসলাম পান্না, লাইব্রেরি সম্পাদক পদে আবু ইউসুফ মোল্যা এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আলীনুর রহমান সরদার রয়েছেন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন মোঃ নাজমুল হক আকুঞ্জী, প্রভাত কুমার সরকার, মোঃ মুজাহিদুল ইসলাম, শেখ মোঃ হুসাইন কবির, রুবেল মিনা (আব্দুর রহমান), মোঃ লুৎফর রহমান ও মোঃ শহীদুল ইসলাম।
‘সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী’ প্যানেল থেকে সভাপতি পদে বেগম আক্তার জাহান রুকু, সহ-সভাপতি পদে এ এ এম মমিনুজ্জামান ও সাবিত্রী চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক পদে নিহিত কামিত ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুগ্ম সম্পাদক পদে এস এম মোস্তাফিজুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে হাফিজুর রহমান এবং সদস্য পদে শর্মিষ্ঠা রানী কুন্ডু রয়েছেন।
সম্মিলিত পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে মোঃ বাচ্চু মিয়া, সহ-সভাপতি পদে ইলিয়াস খান ও সমর চন্দ্র মন্ডল এবং সাধারণ সম্পাদক পদে মোঃ সফিউল আলম সুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুগ্ম সম্পাদক পদে সরদার আবুল হাসেম, লাইব্রেরি সম্পাদক পদে খাদিজা আক্তার টুলু এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রজেশ রায় প্রতিদ্বন্দ্বী। সদস্য পদে রয়েছেন আয়শা খাতুন, মোঃ আব্দুল হানিফ, শেখ ইকবাল মোর্শেদ, কিশোর কুমার বৈরাগী, সুশীল কুমার গোলদার, সুরঞ্জন মন্ডল ও মোঃ শাহাবুদ্দিন হোসেন।
এবারের নির্বাচনে মোট ১ হাজার ২০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
আইনজীবীদের মতে, এবারের নির্বাচন সমিতির ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্ট সবাই।

