রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হুরে জান্নাত।
রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে হুরে জান্নাতকে খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, গত ১৮ নভেম্বর আ. স. ম. জামশেদ খোন্দকার খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক হুরে জান্নাত এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রশাসনের কর্মকর্তারা আশা করছেন, তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে খুলনার সার্বিক প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

