Nabadhara
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনোহরদীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: দেশীয় মদসহ আটক ২, কারাদণ্ড

নরসিংদী প্রতিনিধি 
মার্চ ৩০, ২০২৬ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীর মনোহরদী উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে দেশীয় তৈরি বাংলা মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ ২০২৬) দুপুর ১টার দিকে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চালাকচর বেপারীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এসআই মো. শাহিনুর সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।

অভিযানকালে সাত্তারের বাড়ি থেকে প্লাস্টিকের পানির বোতলে সংরক্ষিত প্রায় ২ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাদক সেবক ও মদ ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. জাকির হোসেন (৪০) এবং আমির রতন (৫০) কে আটক করা হয়।

আটক জাকির হোসেন চালাকচর বেপারীপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে এবং আমির রতন চেংগাইন গ্রামের বাসিন্দা।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পুলিশ জানায়, মনোহরদী উপজেলাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রমে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।