Nabadhara
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ আটক-১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মার্চ ৩০, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ মো. মেহেদী হাসান হাদি (৩৫) নামে এক চোরাকারবারি আটক হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর
অধীনস্থ মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হোসেনাবাদ গ্রামে রোববার রাত সাড়ে ১১টায় বিজিবি’র টহল দল অভিযান চালায়। এসময় বাংলাদেশি চোরাকারবারি মো. মেহেদী হাসান হাদি কে ভারতীয় ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

সে হোসেনাবাদ গ্রামের আমজাদ হোসেনের ছেলে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া মাদকসহ তাকে গতকাল সোমবার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

অপরদিকে একইদিন রাত ১টায় ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডিজিটি মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ, ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।

এছাড়াও একই দিন বিকেল পৌনে ৫টায় তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শাহারবাটি নামক স্থানে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ৪০ গ্রাম গাঁজা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করে।

পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যে আনুমানিক সিজার মূল্য ৩ লক্ষ ২৩ হাজার ৬২৯ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

বিজিবি’র অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।
সীমান্তে মাদক ও চোরাচালান দমনে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে।

দেশের নিরাপত্তা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এমন কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বিজিবি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।