Nabadhara
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

“টঙ্গীবাড়িতে আলুতে লবণ, ক্ষতিগ্রস্ত কৃষক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মার্চ ৩০, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে আলুতে দুর্বৃত্তরা লবণ ছিটিয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে এক কৃষক ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া গ্রামের কৃষক ফজল হক বেপারী নিজ জমিতে উৎপাদিত আলু তুলে হিমাগারে সংরক্ষণের জন্য বস্তাবন্দি করে রাখেন। পরদিন পরিবহন ব্যবস্থা হলেই আলুগুলো হিমাগারে নেওয়ার কথা ছিল। কিন্তু রাতের আঁধারে কে বা কারা ওই আলুর বস্তায় লবণ ছিটিয়ে দেয়। ফলে আলুগুলো নষ্ট হয়ে যায়।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সরেজমিনে দেখা গেছে, মাঠের পাশে রাখা বস্তাবন্দি আলুর বড় অংশই লবণের কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে কৃষক ফজল হক বেপারী দিশেহারা হয়ে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক ফজল হক বেপারী বলেন, ধারদেনা করে আলু চাষ করেছিলেন তিনি। উৎপাদিত আলু বিক্রি করে ঋণ পরিশোধের আশা ছিল। কিন্তু এ ঘটনায় তার সব স্বপ্ন ভেঙে গেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিপূরণের দাবি জানান।

স্থানীয় কৃষক বাবু বেপারী ও মামুন দেওয়ান বলেন, অনেক কষ্ট করে আলু উৎপাদন করা হয়েছে। ফসল তোলার পর এভাবে আলু নষ্ট করে দেওয়ায় তারা ক্ষুব্ধ। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানান।

জুম্মন বেপারী বলেন, তার বাবা ধারদেনা করে আলু চাষ করেছেন। তিনি প্রবাস থেকে এসে নিজ হাতে আলু বস্তাবন্দি করেছেন। এভাবে ফসল নষ্ট হলে ভবিষ্যতে কৃষকেরা আলু চাষে আগ্রহ হারাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।