মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে প্রথমবার স্মৃতিসৌধ নির্মাণের জন্য ৩১ শে মার্চ রোজ মঙ্গলবার বেলা ১১’০০ ঘটিকায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম।
বক্তব্য রাখেন, উপজেলা জামাতের আমীর ও কৃষ্ণপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওঃ মোঃ ইসমাইল হোসেন, বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু,বীর মুক্তি যোদ্ধা শম্ভু বর্মন, খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরেফিন আজিম, মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, নির্বাচন কর্মকর্তা মোঃ আলিউর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায়, প্রাথমিক শিক্ষা অফিসার আজিমেল কদর, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ হাবিবুল্লাহ।
উপস্থিত ছিলেন, ডাঃ মাহমুদা আক্তার মুনমুন, ডাঃ নওশাদ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভোষন দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস,এম, তৌকির আহমেদ, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ধীরেশ চন্দ্র সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাকিল সারোয়ার, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপার ভাইজার মুক্তার হোসেন, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ গিয়াসউদ্দিন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র চন্দ্র বিশ্বাস, আনসার ভিডিপির কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, চাকুয়া ও নগর ইউনিয়ন পরিষদের দুই জন প্যানেল চেয়ারম্যান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দলনেত্রী প্রিয়াঙ্কা আক্তার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ।
সভাপতি নাদির হোসেন শামীম বলেন অত্র উপজেলায় কোন স্মৃতিসৌধ না থাকায় বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু এর প্রস্তাবের ভিত্তিতে জামাতের আমীর মাওঃ মোঃ ইসমাইল হোসেন এর সমর্থনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে টিএনটি অফিসের দক্ষিণ পাশে, উপজেলা মাঠের পশ্চিম পাশে ও পুকুরের পূর্ব পাশের খালি জায়গায় প্রথমবার স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া থানার সামনে পরিত্যক্ত তিনটি ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ,উপজেলা সদরের রাস্তার পাশে অবস্থিত অবৈধ স্থাপনা/ঘর উচ্ছেদ করে রাস্তা প্রসস্থ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সর্বশেষ ১৯৭১ সন হতে ২০২৪ এর জুলাই পর্যন্ত সকল শহিদের আত্মার মাগফিরাতসহ, শান্তি কামনা করে উপস্থিত সকলের সুস্বাস্থ্যের ও দীর্ঘায়ু কামনায় সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

