Nabadhara
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিদেশ যাওয়ার টাকা নিয়ে সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কানাডা যাওয়ার জন্য দেওয়া টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার তুজারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তুজারপুর গ্রামের রফিক মাতুব্বরের ছেলে ওবায়দুল মাতুব্বর কানাডা যাওয়ার জন্য নুরুউদ্দিন মাতুব্বরের ছেলে বাকি মাতুব্বরের কাছে টাকা জমা দেন। কিন্তু নির্ধারিত সময়ে বিদেশে পাঠাতে না পারায় দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে টালবাহানা চলছিল। একপর্যায়ে ওবায়দুল তার টাকা ফেরত চাইলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এরই জেরে মঙ্গলবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র—রামদা, কাতরা, ট্যাটা ও ইট-পাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তবে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।