Nabadhara
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে ট্রাংকের (কাপড় রাখার স্টিলের বক্স) ভিতর থেকে অজ্ঞাত এক মহিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) সকালে শ্রীবরদী পৌরসভার তাতিহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড়ে কে বা কারা একটি ট্রাংক ফেলে চলে যায়। পরে এ ট্রাংক নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি হলে হাজার হাজার উৎসুক জনতা সেখানে জমায়েত হয়। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাংকের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি একটি তালাবদ্ধ ট্রাংক নামিয়ে রেখে চলে যায়। বিষয়টি নিয়ে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়। ট্রাংকের কাছে গেলে দুর্গন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়রা শ্রীবরদী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাংকের তালা ভেঙে ভেতরে মরদেহ দেখতে পায়। মরদেহটি বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় ট্রাংকের ভেতরে রাখা ছিল। তবে মরদেহটি ফুলে যাওয়ায় চেহারা শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যা করে মরদেহটি ট্রাংকে ভরে সেখানে ফেলে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী বিনা বেগম বলেন, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি ট্রাংকটি এখানে নামায়। তাদের জিজ্ঞেস করলে তারা বলে, পরে এসে ট্রাংক নিয়ে যাবে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।