Nabadhara
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহ থানার এএসআই রুবেল মিয়া ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ নির্বাচিত

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ, (জামালপুর) প্রতিনিধি

গত ফেব্রুয়ারী   মাস/ ২০২৬ মাসের সার্বিক কর্ম মূল্যায়ন ও পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে ময়মনসিংহ রেঞ্জের  শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুর জেলার মেলান্দহ থানার এএসআই মোঃ রুবেল মিয়া।

তিনি জামালপুর জেলার মেলান্দহ  থানার এএসআই হিসেবে কর্মরত আছেন। তিনি ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সত্যিই তিনি একজন সৎ আদর্শ সাদামাটা মানবিক মনের দক্ষ চৌকস পুলিশ অফিসার।

গত ৩১ মার্চ  মঙ্গলবার /২০২৬ ইং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি অফিস কক্ষে মাসিক আইন শৃঙ্খলা ( ক্রাইম কনফারেন্সে) সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া মহোদয় এর কাছ থেকে সম্মাননা  ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার গ্রহণ করেন মেলান্দহ থানার এএসআই মোঃ রুবেল মিয়া।

এ সময় মেলান্দহ থানার এএসআই রুবেল মিয়া এর পক্ষ থেকে  আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া ও জামালপুর জেলার সুযোগ্য মানবিক মনের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান।

এএসপি মাদারগঞ্জ সার্কেল মোস্তাফিজুর রহমান ভূঞাসহ সকল সিনিয়র অফিসারদের প্রতি। বিশেষ করে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তার মেলান্দহ থানার প্রিয় সহকর্মীদের প্রতি। তিনি সকলের প্রতি দোয়া কামনা ও শুভকামনা জানান। তিনি আরো বলেন, “এই সম্মান আমার একার নয়—সহকর্মী ও সবার সহযোগিতার ফল।

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ অফিসার ( ফেব্রুয়ারী ২০২৬ ইং) হিসেবে পুরস্কার প্রাপ্তিতে মাননীয় রেঞ্জ ডিআইজি স্যার, মাননীয় পুলিশ সুপার স্যার, এএসপি মাদারগঞ্জ সার্কেল, ওসি মেলান্দহ স্যারসহ আমার  সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।