জুলফিকার বাবলু, মাদারগঞ্জ(জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ই চুড়া ইউনিয়নের ভেলামারি সামন পাড়া গ্রামের শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়ের এর ৩ দিন পর ধর্ষক ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মাসুদুর রহমান মাসুদকে বুধবার পার্শবর্তি মেলান্দহ উপজেলার সগুনা এলাকা থেকে বিকাল ৪ টায় মাদারগঞ্জ মডেল থানা পুলিশ গ্রেফতার করেছেন।
এব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্শবর্তি উপজেলা মেলান্দহ উপজেলার সগুনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন,মাসুদুর রহমান মাসুদ কড়ই চুড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার।
উল্লেখ্য,জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ই চুড়া ইউনিয়নের ভেলামারি সামান পাড়া গ্রামে এক শিশুকে ধর্ষণ করে এক লম্পট সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার।
ধর্ষণের শিকার ভেলামরি সামান পাড়া গ্রামের নুর নবী ওরফে ফকিরের মেয়ে (১২) প্রতিবেশী মৃত আব্দুল গফুরের ছেলে সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার মাসুদুর রহমান মাসুদ (৪৫)শিশুটিকে কৌশলে শনিবার বিকাল ৪ টা থেকে সাড়ে ৪ টার মধ্যে শিশুটির দাদির ঘরে নিয়ে জোর করে ধর্ষণ করে।
এই ঘটনায় শিশুর মা শিরিনা বেগম বাদী হয়ে মেম্বার মাসুদুর রহমান মাসুদকে আসামী করে পরদিন রবিবার মাদারগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন।
মামলা নং (১৬ তারিখ)২৯ মার্চ। বাদী শিশুর মা’র অভিযোগ থেকে জানা যায়, তার মেয়ে ভিকটিম (১২) দীর্ঘদিন যাবৎ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তার স্বামী সৌদি প্রবাসী। বিবাদী মো.মাসুদুর রহমান মাসুদ (সাবেক মেম্বার) (৪৫), আমাদের প্রতিবেশী হওয়ায় সে প্রায় সময় আমাদের বাড়িতে আসা যাওয়া করতো।
এক পর্যায়ে ২৮মার্চ বিকাল অনুমান ৩ টার সময় আমার মেয়ে ভিকটিম (১২) কে বাড়িতে একা পেয়ে তাকে জোর করে ধর্ষণ করে।
অনুমানিক বিকাল ৫ টায় তার মেয়ে ভিকটিম তার কাছে আসে এবং কান্না–কাটি করে ধর্ষণের বিস্তারিত ঘটনা তার মাকে জানান যে,মাসুদ মেম্বার তার দাদির ঘরে আসে এবং তাকে পান আনতে বলে।
সে পরবর্তীতে পান নিয়ে দাদির ঘরে আসলে ভিকটিমের মুখ চেপে ধরে এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
মাসুদ মেম্বার ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায়। তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল জানান, ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল এবং ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

