Nabadhara
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধান কাটার আগে দুঃসংবাদ, খালিয়াজুরীতে মেশিন-ডিজেল সংকটে বিপাকে চাষিরা

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা জেলার হওয়ার অঞ্চল খালিয়াজুড়ি উপজেলায় ছয়টি ইউনিয়নের ৫৪ টি ওয়ার্ড নিয়ে গঠিত। এখানে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস।

বেশিরভাগ মানুষ কৃষক। এ উপজেলা উন্নয়নের একমাত্র প্রধান ফসল বোর ধান।

কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, অত্র উপজেলার ২০০০০ হেক্টর জমিতে বোর ধান চাষাবাদ করা হয়। এখানে প্রায় ৮৫ হাজার মেট্রিকটন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বাংলা ১ লা পৌষ মাসে ধানের জমি চাষাবাদ শুরু হয়। ১ লা বৈশাখ মাসে ধানের জমিতে বোর ধান কাটা শুরু হয়।মেশিনের মাধ্যমে উক্ত উপজেলায় ধান কাটা শুরু হয় বিধায় এক মাসের মধ্যে ধান কাটা শেষ হয়ে যায়।

বিএনপি সভাপতি ও গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন বলেন এ বছর চৈত্র মাসের শুরু থেকে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কারণে বিল পাড়ের নীচু জমিতে পানির জলাবদ্ধতা দেখা দিয়েছে, বোরো ধান কাটার মৌসুম সামনে রেখে ডিজেল সংকট ও মেশিন সংকট মোকাবেলায় আজ ১ লা এপ্রিল (বুধবার) বিকেলে খালিয়াজুরীন উপজেলা হল রোমে এক জরুরি সভা আহ্বান করেছে উপজেলা প্রশাসন। তবে মাঠপর্যায়ে হার্ভেস্টার সংকট, ডিজেল সরবরাহে অনিশ্চয়তা এবং অকাল বন্যার আশঙ্কা মিলিয়ে হাওরাঞ্চলের কৃষকদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম জানিয়েছেন, কৃষকদের সুবিধা নিশ্চিত করতে উপজেলার প্রতিটি বাজার কমিটির সভাপতি ও সেক্রেটারি, ইউনিয়ন চেয়ারম্যান, জ্বালানি ডিলার এবং সংশ্লিষ্টদের নিয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, “ধান কাটার মৌসুমে কৃষকরা যাতে কোনো সংকটে না পড়েন, সে জন্য ডিজেল সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় , চলতি মৌসুমে প্রায় ২০ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদিত ধানের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৪৫০ কোটি টাকা। তবে এই বিপুল ফসল ঘরে তুলতে প্রয়োজন অন্তত ২০০টি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন। এর মধ্যে যেখানে বর্তমানে সচল রয়েছে মাত্র ৮৬ টি মেশিন। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ধান কাটা নিয়ে কৃষকদের মাঝে শঙ্কা তৈরি হয়েছে।

খালিয়াজুরী সদরের কৃষক নজরুল ইসলাম বলেন, “ধান কাটার সময় চলে এসেছে, কিন্তু মেশিনের সংকট কাটেনি। এখন আবার ডিজেলের চিন্তাও যোগ হয়েছে। এভাবে চললে আমরা বড় ক্ষতির মুখে পড়ব।”

কৃষক দলের সেক্রেটারি পান্ডব সরকার বলেন, “একদিকে মেশিন কম, অন্যদিকে যদি ডিজেল না পাওয়া যায়, তাহলে যে মেশিন গুলো আছে সেগুলোও বন্ধ হয়ে যেতে পারে। তখন ফসল কাটা কঠিন হয়ে পড়বে।”

স্থানীয় বাজার ব্যবসায়ী ও উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাব বলেন সাম্প্রতিক সময়ে ডিজেল সরবরাহে অনিয়ম দেখা দিয়েছে। চাহিদা বৃদ্ধি, পরিবহন ব্যয় এবং সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণে কোথাও কোথাও স্বল্পতা তৈরি হয়েছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগও রয়েছে।

একজন হার্ভেস্টার মেশিনের মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মেশিন রক্ষণাবেক্ষণের খরচ অনেক বেড়েছে। তার ওপর যদি ডিজেল সংকট হয়, তাহলে মেশিন চালানোই কঠিন হয়ে পড়বে।”

কৃষি সংশ্লিষ্টরা জানান, বিকল্প হিসেবে শ্রমিক দিয়ে ধান কাটার সুযোগও সীমিত হয়ে পড়েছে। গ্রামীণ এলাকায় শ্রমিক সংকট ও মজুরি বৃদ্ধির কারণে যান্ত্রিক নির্ভরতা বেড়ে গেছে।

অন্যদিকে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী জানা যায়, এপ্রিলের মাঝামাঝি সময়ে উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের আশঙ্কা রয়েছে। এতে হাওরাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। ইতোমধ্যে ধনু নদের তীরবর্তী কিছু জমি প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, “আমরা আশপাশের উপজেলা থেকে অতিরিক্ত হার্ভেস্টার মেশিন আনার জন্য চেষ্টা করছি। পাশাপাশি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বাজার কমিটিগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।”

জেলা প্রশাসন জানিয়েছে, হাওরাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে দ্রুত কেন্দ্রীয় সহায়তা দেওয়া হবে।সব মিলিয়ে হার্ভেস্টার মেশিন সংকট, ডিজেল সরবরাহে অনিশ্চয়তা এবং অকাল বন্যার আশঙ্কা—এই তিনমুখী চাপে খালিয়াজুরীর হাওরাঞ্চলের কৃষকরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।