Nabadhara
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে জ্বালানী তেল মজুদের অভিযোগে ব্যবসায়ীর ৫০ হাজার টাকা অর্থদদন্ড

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে জ্বালানী তেল মজুদের অভিযোগে মিরাজুল ইসলাম মিরাজ নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার সেন্টারমোড় এলাকায় ওই ব্যবসায়ীর জ্বালানী তেলের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে তাকে অর্থদন্ড করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, জ্বালানী তেল মজুদের অভিযোগে উপজেলার সেন্টারমোড় এলাকায় ব্যবসায়ী মিরাজুল ইসলাম মিরাজ এবং মজনুর দোকান ও বাড়িতে তল্লাশী অভিযান চালায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দ গুহ’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।

এসময় মিরাজের দোকানে ২১৪ লিটার পেট্রোল অবৈধভাবে মজুদ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। অভিযান চলাকালে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তা দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং তেল মজুদসহ অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।