Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক জুডো খেলোয়াড় ফাবিয়া বুশরাকে সংবর্ধনা, মাসব্যাপী ক্রীড়া প্রশিক্ষণের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

সদ্য নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জনকারী বাগেরহাটের মেয়ে ফাবিয়া বুশরাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় বাগেরহাট স্টেডিয়ামে আয়োজিত মাসব্যাপী ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে কয়েক শতাধিক খেলোয়াড়ের উপস্থিতিতে ফাবিয়া বুশরার হাতে ক্রেস্ট ও আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। তারা বুশরার এই অর্জনকে জেলার জন্য গৌরবজনক বলে উল্লেখ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মইনুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা হোসাইন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শওকত আলী বাবুসহ প্রশিক্ষকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক এবং প্রশিক্ষণ নিতে আসা শিক্ষার্থীরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফাবিয়া বুশরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। নানা প্রতিকূলতা অতিক্রম করে তার এই সাফল্য অর্জন তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার। তার পথ অনুসরণ করে বাগেরহাটের আরও খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা খেলোয়াড়দের উন্নয়নে প্রশিক্ষণসহ সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।