Nabadhara
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লৌহজংয়ে গাছে ঝুলে আত্মহত্যার চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ৪, ২০২৬ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ফায়ার সার্ভিসের তৎপরতায় জলিল বেপারী (৪০) নামে এক জনের আত্ম হত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে লৌহজং উপজেলার  উওর মেদিনী মন্ডল এলাকায় এ ঘটনা ঘটে।

জলিল বেপারী লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার মো: রাজ্জাক বেপারীর ছেলে। সে পেশায় একজন জেলে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার রাত ৩.৫৭ মিনিটের সময় উত্তর মেদিনীমণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে  জলিল ব্যাপারী নামে একজন ব্যক্তি পারিবারিক কলহের কারণে  শশুর বাড়িতে  আত্মহত্যার উদ্দেশ্যে গলায় রশি ঝুলিয়ে  গাছের ডালের সাথে বেঁধে দাঁড়িয়ে থাকে। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও নামাতে ব্যর্থ হন ।

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে  তাকে বুঝিয়ে কৌশলে ফাসির রশি গলা থেকে খোলে উদ্ধার করতে সক্ষম হয়।

জলিল ব্যাপারীকে উদ্ধার করে পদ্মা সেতু  উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।