Nabadhara
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গুম-খুনে ক্ষতিগ্রস্ত ৭৩ পরিবারকে সহায়তা দিল খুলনা জেলা পরিষদ

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
এপ্রিল ৪, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

“তারেক রহমানের নির্দেশ, গড়বো নতুন বাংলাদেশ”—এই প্রত্যয় সামনে রেখে খুলনায় গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। অসহায়, অসুস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) খুলনা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুক্তভোগী পরিবারের হাতে এই সহায়তার চেক তুলে দেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।

অনুষ্ঠানে খুলনা মহানগর ও জেলার মোট ৭৩টি পরিবারের মাঝে সর্বমোট ৭ লাখ ৩৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ২৩টি শহীদ পরিবার এবং ৫০টি নির্যাতনে আহত ও অসুস্থ পরিবার অন্তর্ভুক্ত রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ ও আহত পরিবারের সদস্যদের প্রতি বিপ্লবী সালাম ও গভীর সমবেদনা জানানো হয়। তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরে গুম ও খুনের সংস্কৃতি প্রতিষ্ঠা করে মানুষের কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছিল। তবে অসংখ্য মানুষের ত্যাগ ও রক্তের বিনিময়ে আজ দেশ নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে।

তিনি আরও বলেন, জেলা পরিষদের এই সহায়তা কোনো দয়া নয়, বরং ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায্য অধিকার। অতীতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেওয়া হলেও বর্তমানে সেই অবস্থার পরিবর্তন ঘটছে এবং জনগণের কল্যাণে কাজের মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে।

খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। এছাড়া উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে শহীদ ও নির্যাতিত পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।