Nabadhara
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে বাকপ্রতিবন্ধী সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ: সৎ বাবা আটক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 
এপ্রিল ৪, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের নান্দাইলে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা আব্দুল হেকিমকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ধর্ষণের ফলে ওই কিশোরী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আটক আব্দুল হেকিম ওই গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের এক বিধবা নারীকে বিয়ে করেন আব্দুল হেকিম। বিয়ের সময় ওই নারীর সাথে তার বাকপ্রতিবন্ধী কন্যা সন্তানটিও হেকিমের বাড়িতে আসে। অভিযোগ রয়েছে, বাড়িতে আসার পর থেকেই বিভিন্ন সময় ওই কিশোরীকে যৌন হয়রানি করে আসছিল হেকিম।

ভিকটিমের মা জানান, হেকিমের অনৈতিক কর্মকাণ্ড দেখে বাধা দিলে তাকে তালাক দেওয়ার হুমকি দেওয়া হতো। লোকলজ্জার ভয়ে এবং ঘর ভাঙার আশঙ্কায় তিনি এতদিন বিষয়টি চেপে গিয়েছিলেন। কিন্তু সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান যে, মেয়েটি অন্তঃসত্ত্বা।

মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়লে ভিকটিমের মা এলাকাবাসীর কাছে সব সত্য প্রকাশ করে দেন। এতে উত্তেজিত জনতা অভিযুক্ত আব্দুল হেকিমকে ধরে গণধোলাই দেয় এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে নান্দাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নান্দাইল থানার উপ-পরিদর্শক মামুন মিয়া জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করি। ভিকটিম বাকপ্রতিবন্ধী হওয়ায় সে ইশারায় তার এই অবস্থার জন্য সৎ বাবাকে দায়ী করেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।