Nabadhara
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে ফাঁদসহ হরিণ শিকারী আটক

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
এপ্রিল ৪, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালীর ডিমেরচরে শনিবার সকালে ছগির খান (৪০) নামে এক হরিণ শিকারীকে বনরক্ষীরা আটক করেছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ হরিণ ধরার মালা ফাঁদসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। আটক ছগির খান বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের রুস্তম আলী খানের ছেলে।

সুন্দরবন বিভাগ জানায়, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা শনিবার (৪ এপ্রিল) সকালে নিয়মিত টহলকালে বনের মধ্যে মালাফাঁদ দেখতে পান। এরপর বনরক্ষীরা তল্লাশী করে ছগির খানকে হাতেনাতে আটক করতে সক্ষম হন।

আটক শিকারীর কাছ থেকে ৪ হাজার ফুট মালাফাঁদ, মাংস পরিমাপের দাড়িপাল্লা, ২ কেজি সাদা পলিথিন, প্লাস্টিকের বস্তা, চাল, ডালসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে আরও ৫ জন হরিণ শিকারী পালিয়ে যায়।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, কচিখালীর ডিমেরচরে মালা ফাঁদসহ আটক হরিণ শিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।