Nabadhara
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর সিটিতে সড়ক, ব্রিজ ও অবকাঠামো উন্নয়নের সরেজমিন পরিদর্শনে প্রশাসক

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর
এপ্রিল ৪, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গাজীপুর মহানগরের অবকাঠামো উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।

শনিবার অনুষ্ঠিত পরিদর্শনে তিনি মহানগরীর পূবাইল ও গাছা অঞ্চলের বিভিন্ন সড়ক, ব্রিজ, খাল এবং ড্রেন নির্মাণসহ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, কাজের মান ও বাস্তবায়ন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের উন্নয়ন কাজে অনিয়ম, গাফিলতি বা নিম্নমান বরদাশত না করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার কলমেশ্বর আঃগনি রোড থেকে কামারজুরী রোড পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ, কুনিয়া এলাকায় সড়ক ও ড্রেন উন্নয়ন, বটতলা থেকে শহীদ সিদ্দিক রোড পর্যন্ত উন্নয়ন কার্যক্রম, বিন্দান স্কুল রোড কার্পেটিং এবং ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজ গেইট পর্যন্ত রাস্তা প্রশস্তকরণসহ অন্যান্য প্রকল্প পরিদর্শন করেন।

তিনি বলেন, “নগরবাসীর ভোগান্তি কমানোই আমাদের মূল লক্ষ্য। উন্নয়ন কাজ যেন মানুষের জন্য স্বস্তি বয়ে আনে, নতুন করে সমস্যা সৃষ্টি না করে-সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

পরিদর্শনের অংশ হিসেবে সিটি প্রশাসক স্থানীয় নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন। উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রকল্প প্রকৌশলী মোঃ লেহাজ উদ্দিন সহ অন্যান্য প্রকৌশলী ও কর্মকর্তারা।

প্রশাসকের নিয়মিত সরেজমিন তদারকি অব্যাহত থাকলে গাজীপুরের উন্নয়ন কার্যক্রমে গতি বৃদ্ধি পাবে এবং শহরটি আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে উঠবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।