স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক নারী। তবে এ ঘটনায় পরকীয়া প্রেমিক রাজু ফকিরসহ (২৫) তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন।
শনিবার(৪এপ্রিল)বিকালে সরেজমিনে আফরা গ্রামে অভিযুক্ত রাজু ফকিরের বাড়িতে গিয়ে অনশনের বিষয়টির সত্যতা মিলেছে। ওই নারী গত বৃহস্পতিবার (২এপ্রিল) রাত ১০ টা থেকে বাড়িতে অনশন বসেন।
অনশন করা ওই নারী বলেন,রাজুর সাথে পাঁচ বছর যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকলেও পরিবারের মতবিরোধের কারনে ৩ বছর আগে একই গ্রামের হানিফ কাজীর সাথে পরিবারের লোকজন আমাকে সামাজিক ভাবে বিয়ে দেয়। পরে দু’জনের কিছু ছবি-ভিডিও দিয়ে সম্পর্ক রাখার জন্য রাজু আমাকে প্রায় সময় ব্ল্যাকমেইল করতো। গত ২৯ মার্চ রাতে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে ঘরের ভিতর আসে রাজু। এসময় ওই নারীর স্বামী হানিফ কাজী বাড়িতে চলে আসলে রাজু তার জামা-প্যান্ট মোবাইল ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
রাতেই নারীর পরিবারের লোকজন ডেকে স্থানীয় ভাবে ওই নারী কে তালাক দেন হানিফ ফকির। তবে এখন আমার যাওয়ার কোন জায়গা নেই। আমাকে বিয়ের লোভ দেখাতো তাই রাজুকেই বিয়ে করতে চাই। সে যদি আমাকে না নেয় তাহলে আমি আত্মহত্যা করবো।
শেখহাটি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন,আমরা আগে পরকীয়ার বিষয়ে কিছুই জানতাম না। মেয়েটি কাল রাত ১০টার পর থেকে রাজুর বাড়িতে অনশন শুরু করেছে। মেয়েটির উপস্থিতি টের পেয়ে রাজু ও তার পরিবারের লোকজন গাঁ ডাকা দিয়েছেন। তবে মেয়েটির যেহেতু সংসার নষ্ট করেছে রাজু, সেহেতু তাকে বিয়ে করা উচিত।
তবে অভিযুক্ত রাজু ফকির ও তার পরিবারের সদস্যদের বাড়িতে পাওয়া যায়নি। তারা সকলে পলাতক থাকায় বিভিন্ন মাধ্যমে রাজু ও তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নড়াইল সদর থনার অফিসার ইনচার্জ (ওসি) মো.ওলি মিয়া বলেন,আফরা গ্রামে একজন নারী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন বলে বিষয়টি জানতে পেরেছি। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

