Nabadhara
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বিজিবি সদস্য নিহত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
এপ্রিল ৪, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোঃ মনিম আল হাসান (২৮) নিহত হয়েছেন। শনিবার বিকেলে শহরের রনবিজয়পুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মনিম আল হাসান মোটরসাইকেলযোগে খানজাহান আলী দরগা এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। রনবিজয়পুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন। বাগেরহাট সদর মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

নিহত মনিম আল হাসান প্রায় দেড় বছর আগে বিজিবিতে যোগ দেন। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে। এলাকাবাসী সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।