স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়ার ইতনা শামসুল উলুম মাদরাসায় গিয়ে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
শনিবার (৪এপ্রিল) দুপুরে উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের মাদরাসা,মসজিদ, রাস্তাঘাটসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং উন্নয়নের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামীর নড়াইল জেলা শাখার কর্মপরিষদ সদস্য মোঃ আলমগীর হুসাইন,লোহাগড়া উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাদিউজ্জামান,কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, কর্মপরিষদ সদস্য মোঃ এমদাদুল হক এমদাদ,বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি আলহাজ মাওলানা আব্দুল হান্নান সরদার, সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ রুহুল্লাহ,ইতনা শামসুল উলুম মাদরাসার কোষাধ্যক্ষ ও খেলাফত মজলিস নেতা মাওলানা কাজী গোফরানসহ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

