Nabadhara
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে কটাক্ষ ও ইতিহাস বিকৃতির প্রতিবাদে কর্ণেল অলির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
এপ্রিল ৪, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

বিভিন্ন সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটাক্ষ করে বক্তব্য ও স্বাধীনতা দিবসে জামায়াত ইসলামির অনুষ্ঠানে নিজেকে স্বাধীনতা ঘোষণার মূলব্যক্তি দাবীকরে ইতিহাস বিকৃত করার প্রতিবাদে এলডিপির সভাপতি কর্ণেল অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠন।

শনিবার (৪ এপ্রিল) বিকালে চন্দনাইশ উপজেলা, পৌরসভা, দোহাজারী পৌরসভা বিএনপির ও অঅঙ্গসংগঠনের উদ্যোগে গাছবাড়িয়া কলেজ গেইট থেকে খানহাট পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে সমাপনী বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

সভায় বক্তারা বলেন, কর্ণেল অলি বিভিন্ন সময় বিএনপি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটাক্ষ করে ইন্টার পাশ দপ্তরি এবং নিজের ছেলেকে অধিক শিক্ষিত ও অধ্যাপক দাবি করেন, জামায়াত আমিরের সাথে মিলে স্বাধীনতার ইতিহাস বিকৃত করে দেশ ও দেশের মানুষের সাথে বেঈমানী করেছেন।বক্তারা বলেন, এদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনার অনুগ্রহে ক্যাপ্টেন থেকে কর্ণেল অলি ও রাজনীতিতে স্থান দিয়ে মন্ত্রী বানিয়েছেন, বিএনপির সাথে বেঈমানী করার পর থেকে অলির পতন শুরু হয়েছে।

অলি আহমদকে অতিসত্বর ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনার অনুরোধ জানান অন্যথায় চন্দনাইশে অবাঞ্চিত ঘোষণা করা হবে বলে ঘোষণা দেন।

সভায় বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম, আ ক ম মোজাম্মেল হক, চন্দনাইশ পৌর বিএনপির সাবেক আহবায়ক মাহামুদুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান,বিএনপি নেতা মোর্শেদুল আলম, চন্দনাইশ পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, দোহাজারী পৌরসভা যুবদলের আহবায়ক ইফতিয়ার উদ্দিন সুমন, সদস্য সচিব মোঃ মাহফুজ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।