Nabadhara
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
এপ্রিল ৪, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ৩৫ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১২৬ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার হয়েছে।

শনিবার ( ৪ এপ্রিল ) সন্ধ্যা ৬ টার দিকে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন সাতানীপাড়া বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা গুলো উদ্ধার করেন।

তবে এসময় কাউকে আটক করা যায় নি৷
বিজিবি সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৬ টার দিকে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সাতানীপাড়া ১০৮৬ নম্বর সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে বালুরচর নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সাতানীপাড়া বিওপির বিজিবির সদস্যরা।

ওই অভিযানে মালিক বিহীন ১২৬ পিস ইয়াবা উদ্ধার করেন আভিযানিক দল। ইয়াবা উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।