Nabadhara
ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রেসক্লাব ত্রিশালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘প্রেসক্লাব ত্রিশাল’এর উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ইসলামীক সেন্টার রোড এলাকায় রফাদানী মসজিদের বিপরীতে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে রোগী দেখেন অভিজ্ঞ চিকিৎসক ডাঃ মোহাম্মদ মাজহারুল ইসলাম, যিনি ইনটেনসিভ কেয়ার মেডিসিন, বাত ব্যথা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ। তিনি মেডিসিন, হৃদরোগ, বক্ষব্যাধি, শিশু, চর্ম ও যৌন রোগে ১২ বছরের অভিজ্ঞ এবং সাবেক বিশেষজ্ঞ চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

এছাড়াও সেবা প্রদান করেন ডাঃ তুষার নাথ, যিনি আর্থোপেডিকা (হাড়ভাঙ্গা), বাত-ব্যথা, মেডিসিন, ডায়াবেটিস, চর্ম, যৌন ও শিশু রোগ বিষয়ে অভিজ্ঞ এবং বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এর সঙ্গে যুক্ত।
ক্যাম্পে হাড়-জোড়া রোগ, বাতব্যথা, কোমর ও হাঁটুর ব্যথা, বিভিন্ন জটিল ব্যথা এবং অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও কিছু ক্ষেত্রে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

প্রেসক্লাব ত্রিশালের সাধারন সম্পাদক হুমায়ুন কবির হিমাদ্রি জানান, মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। ক্যাম্প পরিচালনায় ও কার্যক্রমে সার্বিক সহযোগিতায় করেছে এনাম আই কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার। ভবিষ্যতে এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আরও ব্যাপক ভাবে করার ইচ্ছা আছে আমাদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।