Nabadhara
ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় হামের প্রাদুর্ভাব, মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত ৭

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রায়হান নামে ৬ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। রায়হান কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের সোহাগ গাজীর ছেলে।

এর আগে বেলা সাড়ে ১১টায় হামের উপসর্গ নিয়ে শিশুটিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের হাম ওয়ার্ডের দায়িত্বে থাকা সেবিকা শরিফা বেগম বলেন, রায়হানকে হামের সকল উপসর্গ নিয়ে ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

চিকিৎসক ঢাকায় নিতে বলেছিলেন। আইসিইউ সার্পোট প্রয়োজন ছিল। কিন্তু পরিবার কোথাও ম্যানেজ করতে পারিনি। হাসপাতাল থেকে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছিল। চার ঘন্টা পর শিশুটি মারা যায়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক এ এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসা সব জায়গায় এক। এখানেও যে চিকিৎসা ঢাকাতেও একই চিকিৎসা। শুধুমাত্র যেসকল শিশুর ভেন্টিলেশন সার্পোটের প্রয়োজন তাদের ঢাকায় নেয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে কুষ্টিয়ায় হামে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে শুক্রবার ভোর থেকে আজ রোববার বিকেল পর্যন্ত মারা গেছে ৪ জন।

এতে উদ্বিগ্ন অভিভাবকরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় অভিভাবকদের চিকিৎসাবিধি মেনে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।