আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। সভা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান।
সভায় বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, এসআই কাছেদ মুন্সি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, প্রভাষক মুকুন্দ সরদার, প্রভাষক জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বদিউজ্জামান খান, আবু ছাদেক, ছাফিউল্লাহ, আঃ সবুর, কামরুল ইসলাম, সুপার আঃ হামিদ ও কামরুজ্জামান গাজীসহ অন্যান্যরা।
সভায় আগামী ১১ ও ১২ এপ্রিল বিজ্ঞান মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে স্টল স্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

