Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে শামীম হত্যা মামলার পলাতক আসামি নুর আলম গ্রেফতার

ফেনী প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে আলোচিত কিশোর শামীম হত্যা মামলার পলাতক আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী নুর আলম (৪২) কে দীর্ঘ সাত বছর পর গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টয়লেট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নুর আলম উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর-তিবাড়িয়া রহমত নগর গ্রামের মৃত খায়েজ আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত কিশোর মো. শামীম (১৫) সোনাগাজী সদর ইউনিয়নের চরশাহাপুর গ্রামের নতুন মিঝি বাড়ির আবদুল মুনাফের ছেলে। ২০১৯ সালের ১১ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে নানার বাড়ি থেকে সিএনজি অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে সোনাপুর তিন বাড়িয়া এলাকার সাইফুলের চা দোকানের সামনে তার গতিরোধ করা হয়।

এসময় সাঈদ আনোয়ার, শেখ আলম, পারভেজ, নুর আলম, রিয়াদ, শেখ বাহার, নুর নবী, মো. হানিফ, কাজী, জাহেদ, বেলাল হোসেন ও নুর করিম মিস্ত্রিসহ ১০-১৫ জন অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসী শামীমকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফেনী জেনারেল হাসপাতাল এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা আনোয়ারা বেগম সাফিয়া বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করলে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে দীর্ঘদিন ধরেই নুর আলমসহ কয়েকজন আসামি পলাতক ছিল।

পুলিশ আরও জানায়, মঙ্গলবার সকালে চাঁদা না পেয়ে নুর আলম, শাহাজাহান উদ্দিন সারু ও ফরহাদের নেতৃত্বে ৪-৫ জন দুর্বৃত্ত রাজমিস্ত্রি রাকিব হোসেন (২২) কে অপহরণ করে একটি চা দোকানে নিয়ে মারধর ও হত্যাচেষ্টা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এসময় নুর আলম ও তার সহযোগীরা হাসপাতালে গিয়ে আহত রাকিবের চিকিৎসায় বাধা দেয়। খবর পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নুর আলম পালানোর চেষ্টা করে হাসপাতালের টয়লেটে আশ্রয় নেয়। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত নুর আলমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।