Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুই যুবক গ্রেফতার

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) সিরাজদিখান থানার পূর্ব রাজদিয়া (বাগানবাড়ী) এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পরিচালিত অভিযানে ইয়ামিন শেখ (২৭) ও মোঃ হোসেন শেখ (২৭) নামে দুইজনকে আটক করা হয়। তারা ওই এলাকায় অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত ইয়ামিন শেখের পিতা মোজাম্মেল সরদার ও মাতা চম্পা বেগম। অপরদিকে মোঃ হোসেন শেখের পিতা মোঃ বাদশা শেখ ও মাতা রানু বেগম। উভয়ের বাড়ি সিরাজদিখান উপজেলার পূর্ব রাজদিয়া (বাগানবাড়ী) গ্রামে।

মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।