আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ কুমার গোলদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরএমও ডাঃ প্রসূন কুমার মন্ডল, আশাশুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম মোস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার এবং অন্যান্য স্বাস্থ্য সেবিকারা।
সভায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনগণকে সুরক্ষিত জীবন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য বিভিন্ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

