আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষকবৃন্দের পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করে ইউএনওকে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর বাবলুর রহমান, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, বদিউজ্জামান খান, আবু ছাদেক, আলমগীর হোসেন এবং শিক্ষক মোস্তাহিদুর রহমান প্রমুখ।
শুভেচ্ছা অনুষ্ঠানে শিক্ষকরা নবাগত ইউএনওর প্রতি সহমর্মিতা ও সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন এবং শিক্ষা খাতের উন্নয়নে একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

