Nabadhara
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় নদীতে নৌকাডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে

কয়রা(খুলনা)প্রতিনিধি
এপ্রিল ৮, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

কয়রা(খুলনা)প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়শিং গ্রামে নদীর মাঝখানে মাছ ধরার সময় নৌকাডুবির ঘটনায় দুই জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় একজন জেলে সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নদীতে মাছ ধরার সময় নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা জেলে বিপুল রায় (৩৫) সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্য দুই জেলে উপেন মৃধা (৫০) ও মুকেন্দ মন্ডল (৪২) এখনো নিখোঁজ রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক বলেন, “ঝড়ের সময় নদীর মাঝখানে নৌকাটি ডুবে যায়। একজন জেলে সাঁতরে বাঁচলেও বাকি দুইজনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।”

নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

কয়রা উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুস সালাম জানান, খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।