Nabadhara
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে গরু চুরি ও পুলিশের ওপর হামলা, অভিযুক্ত জসিম, তদন্তের দাবি

মৌলবীবাজার প্রতিনিধি
এপ্রিল ৮, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

মৌলবীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আলোচিত গরু চোর জসিমকে ঘিরে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।

তার বিরুদ্ধে গরু চুরি, পুলিশের ওপর হামলা এবং অবৈধভাবে টিলা কেটে মাটি পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জসিম কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মনির মিয়ার ছেলে। অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সে গরু চুরি করে পিকআপযোগে পাচার করত। চুরির সময় গরুর পা বেঁধে নির্যাতনের মাধ্যমে গাড়িতে তোলা হতো বলেও জানা গেছে।

গত ২০ জুলাই ২০২৫ বিকেল আনুমানিক ৫টা ৩৭ মিনিটে ভাড়াউড়া পেট্রোল পাম্পের সামনে (ইত্যাদি ফার্নিচারের সামনে) একটি নাটকীয় ঘটনা ঘটে। শ্রীমঙ্গল থানার এএসআই নাজমুল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে একটি চোরাই পিকআপ আটকানোর চেষ্টা করেন।

এ সময় আরেকটি পিকআপ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে গাড়ির গতি রোধের চেষ্টা করা হলে অভিযুক্তরা পুলিশের ওপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান এএসআই নাজমুল হোসেনসহ দায়িত্বরত পুলিশ সদস্যরা। তবে দৃশ্যমান প্রমাণ থাকা সত্ত্বেও এ ঘটনায় এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এদিকে, একই ব্যক্তির বিরুদ্ধে কালাপুর ইউনিয়নের মাইজদীহি টিলা থেকে প্রতিদিন রাতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অভিযোগ রয়েছে, ইউনিয়ন বিট পুলিশের কিছু সদস্যের সঙ্গে অভিযুক্তদের সখ্যতা রয়েছে এবং প্রতিরাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে এ অবৈধ কার্যক্রম চলমান রাখা হচ্ছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা আব্দুল রাজ্জাক কাছে মৌখিকভাবে জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।