মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুড়িতে দুই দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শেষে, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায় নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় ৭ এপ্রিল হতে ৮ এপ্রিল রোজ বুধবার পর্যন্ত দুই দিন ব্যাপী বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসার ছাত্র ছাত্রীদের নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শেষে ৮ এপ্রিল বিজয়ীদের মাঝে উপজেলা হল রোমে বেলা ২’০০ টার সময় পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপার ভাইজার মোহাম্মদ মোক্তার হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম।
বিশেষ অতিথি, হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা জামাতের আমীর মোঃ ইসমাইল হোসেন ও বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
বক্তব্য রাখেন,খালিয়াজুড়ি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন আহমেদ, খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভোষণ দাস, প্রাথমিক শিক্ষা অফিসার আজিমেল কদর, প্রধান শিক্ষক রবীন্দ্র চন্দ্র বিশ্বাস, সজল সরকার, আনসার ভিডিপির কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ।
উপস্থিত ছিলেন,নেত্রকোনা ৪ মদন,মোহনগঞ্জ, খালিয়াজুড়ির মাননীয় এমপি জনাব লুৎফুজ্জামান বাবর সাহেবের প্রতিনিধি জহির আহমেদ জিকু, কৃষ্ণপুর সরকারি কলেজের প্রফেসর মোঃ মুজিবুর রহমান, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ধীরেশ চন্দ্র সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাকিল সারোয়ার, , সাংবাদিক আবুল কালাম, জিয়াউল হক হিমেল, সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, শ্যামল চন্দ্র দেবনাথ সহ বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসার শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সকলের সুস্বাস্থ্যের ও দীর্ঘায়ু কামনা করে সভাপতি মহোদয় সভার সমাপ্তি ঘোষণা করেন।

