কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
কচুয়ায় ইকরা (১৯) এক গৃহবধূ রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার বিতারা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে কচুয়া থানার পুলিশ ।
নিহত ইকরা আক্তার আশারকোটা গ্রামের ইউনুস মিয়ার মেয়ে। তার স্বামী সম্রাট হোসেন বিতারা গ্ৰামের সফিকুল ইসলাম (আলমের) ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইকরা আক্তার ও সম্রাট হোসেনের সাথে চার মাস পূর্বে পারিবারিকভাবে বিবাহ হয়। বর্তমানে ইকরা আক্তার তিন মাসের অন্তঃসত্ব অবস্থা রয়েছে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহে দেখা দেয়। বুধবার সকালে ইকরা আক্তার তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে আসে।
পরে ইকরা আক্তার মা ও বোন তাকে দেখতে আসে। তাকে স্বামীর বাড়িতে দিয়ে তার মা ও বোন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথের মধ্যে খবর আসে ইকরা মারা যায় ।
ইকরা মা জোসনা আক্তার ও তার ভাই ইমন হোসেন বলেন, আমার বোন কোন আত্মহত্যা করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গলা ফাঁসের নাটক সাজিয়ে অপপ্রচার চালিয়ে আসছে।
ইকরা জামাই সম্রাট হোসেন ইকরাকে বিয়ে করার আগে আরেকটি বিয়ে করেন। প্রথম বিয়ে গোপন করে ইকরাকে বিয়ে করেন। এরপর থেকে ইকরার উপর শারীরিক মানসিক নির্যাতন শুরু করেন। আজকে ইকরা আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত ইকরা আক্তারের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কচুয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ইকরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

