Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে ৫৬০০ লিটার জব্দ,পাচারের সময় আটক ১

Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

মাগুরার মহম্মদপুর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকা থেকে পাচারের সময় ৫ হাজার ৬০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় তেলবাহী গাড়ির চালক সোহরাব (৪৩) কে আটক করা হয়।

বুধবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় মহম্মদপুর থানার এসআই রেজাউল কবির বাদী হয়ে ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি গাড়িতে করে জ্বালানি তেল পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালায়। এ সময় পাচারের সময় একটি তেলবাহী গাড়ি আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানুর জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ এবং চালককে আটকসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে পুলিশ ঢাকা মেট্রো ঢ-৪৪-০২৬৮ নম্বরের নেমপ্লেটযুক্ত ‘মেসার্স ফারুক ব্রাদার্স’-এর তেলবাহী গাড়িটি জব্দ করে। পুলিশ জানায়, গাড়িটির মালিক মহম্মদপুর বাজারের ব্যবসায়ী ‘বাবুল ট্রেডার্স’-এর মালিক মো. বাবুল মোল্লা।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, “জ্বালানি তেল জব্দের ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।