Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে দিলেন বাবা

নওগাঁ প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় মাদকাসক্ত ছেলের প্রতি অতিষ্ঠ হয়ে ভ্রাম্যমান আদালতে তুলে দিলেন বাবা। বৃহস্পতিবার উপজেলার ছাওড় ইউনিয়নের নোনাহার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পারভেজ(৩৪) নামে ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করেন।

জানা যায়, উপজেলার নোনাহার পশ্চিমপাড়া গ্রামের মাহমুদুল নবীর ছেলে পারভেজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাঝে মাঝে তিনি অবৈধ মাদক সেবন করে পরিবারের লোকজনসহ স্থানীয়দের সাথে উশৃংখল আচরণ করেন এবং শান্তি শৃংখলা বিনষ্ট করেন।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি তার বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পারেভজকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, নেশাগ্রস্থ পারভেজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা ছেলেকে ভ্রাম্যমান আদালতের কাছে তুলে দেন।

এসময় তিনি আদালতের কাছে তার দোষ স্বীকার করায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দন্ডবিধি অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পাঁচশত টাকা অর্থদন্ড দেয়া হয়। দন্ডিত পারভেজকে জেলে পাঠানো হয়েছে বলেও তিনি আরো জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।