Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫৩ নং বৈরাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এবাদুল ইসলামকে অবসরজনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকতা জীবনের দীর্ঘ সময়কালের নৈপুণ্য ও অবদানের জন্য তাকে সম্মান জানানো হয়।

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরাম হোসেন ভূঁইয়া (সভাপতি), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ (প্রধান অতিথি), সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল হক, শেখ মোকশেদা জামান, সুব্রত বিশ্বাস, এ. কে. এম. মোসলেম উদ্দীন, কামরুল ইসলাম ও রিপন সরকার। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রহমান ভুঁইয়াও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে মো. এবাদুল ইসলাম শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে। তাঁর অবদান বিদ্যালয় ও এলাকার শিক্ষাক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিদায়ী অনুষ্ঠানে অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা বক্তব্য রাখেন এবং আমন্ত্রিত অতিথিরা আবেগঘন স্মৃতিচারণ করেন।

মো. এবাদুল ইসলাম ২২ মে ১৯৯০ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন। ২০০১ সালে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালে বৈরাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। দীর্ঘকাল সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে তিনি অবসরে যাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।