শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী হতে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আর্থিক জরিমানা না করে সরাসরি জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা পারভীন।
একইসাথে তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
তিনি উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশ্য বলেন, আপনারা সবাই এই উপজেলার বাসিন্দা। আপনাদের সবাইকে সচেতন হতে হবে। কোনো প্রকার অন্যায়, অনিয়ম, দুর্নীতি জেনো না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তর প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে তিনি পরিচিতি সভা ও মতবিনিময় করেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মারুফ হাসান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম, দৌলতদিয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমীন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ নজির হোসেন মোল্লা, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামান, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাসসহ অন্যান্য কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

