Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে উদ্ধার হওয়া ৩১ কোটি টাকারও বেশী মূল্যের বিপুল পরিমাণ মাদক ও মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মিরপুর সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত কুষ্টিয়ার দৌলতপুর ও মেহেরপুর জেলার গাংনী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য ৩১ কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার ৯৯৫ টাকা।

এসময় উপস্থিত ছিলেন বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুল হাসান, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ-বিন-হাসান ও কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও আমন্ত্রিত সুধীজন।

বিজিবি আয়োজিত মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুল হাসান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ মাদকমুক্ত দেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ।

‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও উল্লেখ করেন, মাদক একটি বহুমাত্রিক ও জটিল সামাজিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ অপরিহার্য।

তিনি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে তিনি মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ফেনসিডিল, গাঁজা, হেরোইন, এলএসডি, কোকেন, ইয়াবা সহ বিভিন্ন প্রকারের মাদক ও মাদকদ্রব্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।