Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

আসন্ন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণ নিশ্চিত করতে যশোরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের অমিত্রাক্ষর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন এবং যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন।

বক্তারা বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সকলের সম্মিলিত দায়িত্ব। এসময় প্রশ্নপত্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখা এবং নকল, প্রশ্নফাঁসসহ সকল ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়, যাতে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরীক্ষা পরিবেশ নিশ্চিত করা যায়।

সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।