Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদকের বিরুদ্ধে শপথ

জয়পুরহাট প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে কালাই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অডিটরিয়ামে মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।

এ সময় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মিনা মাহমুদা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ, ইমাম, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, মাদক শুধু ব্যক্তির জীবন নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদককে ‘না’ বলার শপথ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।