Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ৫

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের পৃথক দুইটি অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ১ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানের চর এলাকার ফটিক শিকদারের ছেলে সাইদুর রহমান (৩৫), জামালপুর সদর উপজেলার বনপাড়া এলাকার মুকুর মিয়ার ছেলে মুন্না (৩২), একই এলাকার আব্দুল বারেকের ছেলে আফ্রিদী ইসলাম (৩০), আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম রনি (৪২) এবং শেখের ভিটা এলাকার আব্দুল মুন্নার ছেলে রাশেদ মোশারাফ বাবু (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।

এরপর একইদিন রাত ৯টার দিকে সদর উপজেলার ছনকান্দা এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মুন্না, আফ্রিদী, রনি ও বাবুকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।

এ ঘটনায় জামালপুর সদর থানা ও দেওয়ানগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, “জামালপুর জেলাকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।