Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে তীব্র জ্বালানি সংকট, পাঁচদিন ধরে পাম্পে তেল নেই

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

দেশজুড়ে জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায়। উপজেলার একমাত্র পেট্রোল পাম্পে টানা পাঁচ দিন ধরে তেল সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যানবাহন চালক ও সাধারণ মানুষ।

শুক্রবার (১০ এপ্রিল) সরেজমিনে নাজমুল সিএনজি পাম্পে গিয়ে দেখা যায়, ফুয়েল ডিসপেন্সারে ‘তেল নেই’ লেখা টানানো রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াশাল এলাকার নাজমুল সিএনজি পাম্পে গত পাঁচ দিন ধরে কোনো ধরনের জ্বালানি তেল নেই। ফলে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালকেরা প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে পারছেন না। অনেককে বাধ্য হয়ে দূরের পাম্পে গিয়ে তেল নিতে হচ্ছে, এতে সময় ও খরচ দুটোই বাড়ছে।

ভুক্তভোগী চালকদের অভিযোগ, পাম্পে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে। এতে ব্যক্তিগত ও পেশাগত কাজে বিঘ্ন ঘটছে এবং জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।

এদিকে তেলের দাম বাড়ার আশঙ্কায় কিছু ব্যক্তি ও অসাধু ব্যবসায়ী আগাম তেল মজুদ করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে, এ ধরনের মজুদ প্রবণতার কারণেই কৃত্রিম সংকট আরও তীব্র হচ্ছে।

পাম্পের কর্মকর্তা জুয়েল জানান, গত পাঁচ দিন ধরে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।