আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরার আশাশুনিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলা জামায়াতের উদ্যোগে আশাশুনি বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমীর ও সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার। এ সময় তিনি পথচারী ও দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং গণভোট বাস্তবায়নের পক্ষে বক্তব্য দেন।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে দলীয়করণ ও একনায়কতন্ত্র বন্ধ হবে এবং সংসদে উচ্চকক্ষ গঠনের পথ সুগম হবে। তিনি আরও বলেন, “জুলাই বিপ্লব” হয়েছে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর পরিবর্তনের জন্য, তাই সংবিধান সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাও. আনোয়ারুল হক, অফিস সেক্রেটারি মাও. রুহুল কুদ্দুস, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, সদর ইউনিয়ন সেক্রেটারি মাও. আব্দুল হাই, সহ-সেক্রেটারি এসএম শহিদুজ্জামান বাবলু এবং ডা. রবিউল ইসলাম রবি প্রমুখ।

