Nabadhara
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক 

নওগাঁ প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফারুক হোসেন (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে এ ঘটনার পর পরই তাকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সকালে পুলিশ মিডিয়া সেলে এ তথ্যটি জানানো হয়।

আটক ফারুক হোসেন উপজেলার চৌঘাট (কাগজকুটা), বন্ধাবর গ্রামের মোজাহারের ছেলে ও ভুক্তভোগী ছাত্রী উত্তর চৌঘাট আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনির শিক্ষার্থী।

জানা যায়, ফারুক হোসেন ভিকটিমকে ধর্ষণের জন্য তাকে গাছের ডাল দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। এ সময় ভিকটিম কোন রকমে আসামের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার সংবাদ পাওয়ার পর পরই পুলিশ সুপারের নির্দেশে ধামইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে গতকাল বিকেলে ফারুক হোসেনকে আটক করে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, ​বর্তমানে ভিকটিমের চিকিৎসার পাশাপাশি আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আসামিকে যথাযথ প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।