Nabadhara
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাস্থ দেবহাটা সমিতির বার্ষিক মিলনমেলা ও “ইছামতি” স্মরনিকার মোড়ক উন্মোচন

Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির বার্ষিক মিলনমেলা ২০২৬ ও স্মরণিকা “ইছামতি”র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০ এপ্রিল ঢাকার সাভারের লাজপল্লি রিসোর্টে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের প্রত্যন্ত জেলা সাতক্ষীরার মধ্যে ছোট কিন্তু গর্বিত একটি উপজেলা দেবহাটা। এই অঞ্চলের অসংখ্যা কৃতি সন্তান, মেধাবী ও সফল মানুষের মিলনমঞ্চ হলো দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা।

এই সমিতির আয়োজনে সারাদিন ব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিবছরের মতো এবছরও অনুষ্ঠিত হলো বার্ষিক মিলনমেলা ও স্মরনিকা উন্মোচন অনুষ্ঠান।

দিনব্যাপী জমজমাট অনুষ্ঠানের মধ্যে ছিল খেলাধুলা, আলোচনা সভা, লটারি ড্র, স্মরনিকা প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ছিল এই দেবহাটার বিভিন্ন এলাকায় বিভিন্ন পেশার কৃতি সন্তানদের একত্রে মিলে নিজেদের মধ্যে সখ্যতা ও আনন্দ ভাগাভাগি।

এছাড়া যার যার অবস্থান থেকে দেবহাটা তথা সাতক্ষীরার উন্নয়নে একে অপরকে সহযোগীতা করা। ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির আহ্বায়ক খায়রুল ইসলাম জীবনের সভাপতিত্বে এবং সদস্য সচিব তাহাজ্জত হোসেন হিরুর সঞ্চালনায় অনুষ্ঠিত মিলনমেলা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব সফিকুল আহমেদ, সাবেক সচিব আজিজ হাসান, সচিব মোঃ কামরুজ্জামান, ড. এস এম খলিলুর রহমান, সাবেক ব্যাংকার সালাহ উদ্দিন, ঢাকা আহ্ছানিয় মিশনের পরিচালক ইকবাল মাসুদ, ড. মোহাম্মাদ আলী, যুগ্ম সচিব আবুল হাসান, ব্রাক ভার্সিটির প্রফেসর ড. নিমাই মন্ডল, প্রফেসর আফসার আহমেদ বাবলু, ব‍্যাংকার শরিফুজজামান শরিফ, এম আর খান শিশু হাসপাতালের পরিবালক ডা. নবকৃঞ্চ কুমার, রাফসান গ্রুপের ব‍্যবস্থাপনা পরিচালক ও ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি আবু হাসান, যুগ্নসচিব আকবর হোসন, তালা উপজেলা সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, এলজিইডি কর্মকর্তা রিয়াজুল ইসলাম, রিয়াজুল ইসলাম রিয়াজ, আনোয়ার হোসেন, আজগর আলী, আরিফুজ্জামান, রাজিব আহমেদ, ইঞ্জিনিয়ার আল মাহমুদ সুমন ও মাইনউদ্দিনসহ উপজেলা সমিতির সকল সদস্যবৃন্দ এবং ঢাকাস্থ দেবহাটা উপজেলার ৫ টি ইউনিয়নের অসংখ্যা আংশগ্রহনকারী ও শুভানুধ্যায়ীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।