Nabadhara
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু

যশোর প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের ধাক্কায় করুণাকান্ত মন্ডল (৯০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে যশোর-খুলনা রেলপথের সরদার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত করুণাকান্ত মন্ডল মণিরামপুর উপজেলার আলিপুর গ্রামের উত্তরপাড়ার মৃত অমূল্য রতন মন্ডলের ছেলে। তিনি পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সরদার মিল এলাকায় রেললাইনের পাশে হাঁটার সময় যশোরগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছেলে গৌর কান্ত মন্ডল জানান, অবসরের পর তার বাবা মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এর আগেও কয়েকবার নিখোঁজ হয়েছিলেন। শনিবার সকাল ৭টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাসিফ সাঈদ জানান, মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছিল, তবে তার আগেই তিনি মারা যান।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত বলেন, রূপসা এক্সপ্রেসের ধাক্কায় এক বৃদ্ধ আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।