Nabadhara
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে: এস এম জিলানী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। মাদক বিক্রেতা বা সেবনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।

শনিবার (১১ এপ্রিল) কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি গ্রামের দুর্গামন্দির চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাদক প্রতিরোধ করা না গেলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। এ জন্য শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

নিজেকে জনগণের সেবক উল্লেখ করে এস এম জিলানী বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমাকে এমপি মনে করবেন না, আমি আপনাদের সেবক। আমি আপনাদের পাশে থাকবো এবং নিজ উদ্যোগে এলাকায় ঘুরে ঘুরে মানুষের কথা শুনবো।”

তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের উন্নয়ন ও নিরাপত্তার বিষয়ে তিনি সংসদে কথা বলেছেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবেন। তিনি মসজিদ, মন্দির, গির্জা, কবরস্থান ও শ্মশানের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন।

পরে তিনি সাদুল্লাপুর ইউনিয়নের পলোটানা গ্রামের শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।