Nabadhara
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় কৃষকদের সহায়তা, আউশ ধান, পাট বীজ ও সার বিতরণ

Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” শীর্ষক ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে বিরামপুর উপজেলা পরিষদ মুক্তমঞ্চ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন ।

উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়,প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন,সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেল,পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ,সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু সহ অনেকে।

মেলায় বিরামপুর সরকারি কলেজ, বিরামপুর মহিলা কলেজ, বিরামপুর বি.এম কলেজ, মুকুন্দপুর ফাজিল স্নাতক মাদ্রাসা, বিরামপুর চাঁদপুর ফাজিল স্নাতক মাদ্রাসা, বিজল দারুল হুদা কামিল স্নাতকোত্তর মাদ্রাসা, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, আদর্শ হাই স্কুল, বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিরামপুর আইসিটি স্কুল এবং সরকারি টেক্সটাইল ভোকেশনাল প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

শিক্ষার্থীরা মেলায় অংশ নিয়ে বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে এবং দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। দিনব্যাপী এ আয়োজনটি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় অনুপ্রেরণা জোগায়।

এছাড়াও উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে উপজেলার ৮৫০ জন কৃষকের মাঝে আউশ ধানের বীজ এর সাথে প্রতিজন কৃষককে MOP ১০ কেজি ও DAP ১০ কেজি করে সার বিতরণ করা হয়। এছাড়াও ৩০ জন কৃষকের মাঝে প্রতি জন কৃষককে পাট বীজ MOP ৫ কেজি ও DAP ৫ কেজি করে সার বিতরণ করা হয়।

মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর ও ময়ূরাক্ষী পুকুরপাড় সংলগ্ন মুক্তমঞ্চ এলাকায় শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।